News Flash

  • Home
  • Uncategorized
  • আরবিআইকে দেশের ডাকঘরগুলোতে পর‌্যাপ্ত অর্থ সরবরােহর আর্জি জানাল কেন্দ্র
Image

আরবিআইকে দেশের ডাকঘরগুলোতে পর‌্যাপ্ত অর্থ সরবরােহর আর্জি জানাল কেন্দ্র

new-currencyনয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : কেন্দ্রের নোট বাতিলের দেশের আমজনতা এবং কৃষকশ্রেণীর সমস্যা সমাধানে উদ্যোগী কেন্দ্র| গ্রামের গরীব এবং কৃষক সম্প্রদায়ের হাতে যেন পর‌্যাপ্ত নগদ থাকে, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে| এর জন্য দেশের ডাকঘরগুলোতে যেন পর‌্যাপ্ত অর্থ সরবরাহ করা হয় তা জানানো হয়েছে আরবিআই | ৱুধবার একথা বলেন কেন্দ্রের অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস |
কেন্দ্রের অর্থ বিষয়ক সচিব আজ এক সাংবাদিক বৈঠক করে বলেন, দেশের প্রায় দেড় লক্ষ ডাকঘরে অবিলম্বে পর‌্যাপ্ত পরিমাণের নগদ টাকা সরবরাহ করা হবে| তিনি জানিয়েছেন, কেন্দ্রের তরফে আরবিআই, ব্যাঙ্কগুলোকে এবং নাবার্ডকে এক নির্দেশিকার মাধ্যমে বলা হয়েছে গ্রামের সমবায় ব্যাঙ্কগুলোতে যথেষ্ট পরিমাণ নগদ টাকা সরবারহ করতে| অর্থের যোগান পর‌্যাপ্ত রাখতে হবে, যাতে কৃষকরা ঋণ এবং নগদে টাকা নিতে পারে কৃষিকাজের জন্যে|
কেন্দ্রীয় অর্থসচিব জানিয়েছেন, গ্রামের কৃষকশ্রেণীকে সাহায্য করতে, ব্যাঙ্কিং পরিষেবা এবং পেমেন্ট পদ্ধতিটি ডিজিটালাইজড করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে কেন্দ্রের তরফে| চাষের কাজে কৃষিঋণের যোগান পর‌্যাপ্ত পরিমাণের রাখতে এরমধ্যেই নাবার্ড বিভিন্ন জেলার সমবায় ব্যাঙ্কগুলোয় একুশ কোটি টাকা পাঠিয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top