News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা বিরোধী অভিযানে অভিযানে মাটির নিচে থেকে উদ্ধার ৭৬ কেজি গাঁজা
Image

নেশা বিরোধী অভিযানে অভিযানে মাটির নিচে থেকে উদ্ধার ৭৬ কেজি গাঁজা

আগরতলা, ১৪ মার্চ: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে কলমচৌড়া থানার পুলিশ। আজ ভোরে এক বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে বাড়ির মালিককে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে থানায় খবর আসে কাউসার মিয়া ও আমির হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে মাটির নিচ থেকে ৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে কাউসার মিয়াকে আটক করা হয়েছে। কিন্তু পুলিশের অভিযানের আগাম খবর পেয়ে অপর নেশা কারবারি বাড়ি থেকে পালিয়ে যায়। দুজনের নামে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্ত কাউসার মিয়াকে আজ দুপুরে সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top