News Flash

  • Home
  • দিনের খবর
  • চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে পালন করা হচ্ছে দোল উৎসব
Image

চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে পালন করা হচ্ছে দোল উৎসব

হাওড়া, ১৪ মার্চ (হি.স.): শুক্রবার দোল। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। সবার রঙে রং মেলানোর দিন। রঙের উৎসবে মেতেছে বাংলা। দোলের দিন সব রং মিলে-মিশে একাকার।

চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠেও পালন করা হচ্ছে দোল উৎসব। বৃহস্পতিবার সন্ধেয় হোলিকা দহন বা ন্যাড়াপোড়া হয়। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়।

শুক্রবার শ্রীচৈতন্যদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে মঠের সন্ন্যাসী, মহারাজ এবং উপস্থিত ভক্তরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন। তারপর খোল-করতাল বাজিয়ে মঠ প্রদক্ষিণ করেন। সকাল ন’টা নাগাদ সন্ন্যাসী মহারাজরা খোল করতাল নিয়ে নৃত্য করতে করতে আবির ছড়িয়ে দোল উৎসব পালন করেন। এই উৎসেব অংশ নেন দূর দূরান্ত থেকে আসা অগণিত ভক্ত এবং দর্শকও।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top