News Flash

  • Home
  • দেশ
  • ফ্যাক্টরিতে অ্যামোনিয়া গ্যাস লিক, চাঞ্চল্য ছড়ালো পঞ্জাবের জলন্ধরে
Image

ফ্যাক্টরিতে অ্যামোনিয়া গ্যাস লিক, চাঞ্চল্য ছড়ালো পঞ্জাবের জলন্ধরে

জলন্ধর, ১৩ মার্চ (হি.স.): ফ্যাক্টরিতে অ্যামোনিয়া গ্যাস লিক করে চাঞ্চল্য ছড়ালো পঞ্জাবের জলন্ধরে। বৃহস্পতিবার জলন্ধরের মাকসুদান থানার অন্তর্গত একটি আবাসিক এলাকার কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজের ঘটনা ঘটে। দূষণ বোর্ডের এসডিএম মনবিন্দর সিং হুন্ডাল বলেছেন, “আমরা আগেও এই কারখানা থেকে বায়ু ও জল দূষণের খবর পেয়েছি। আমরা জানতে পেরেছি, এখানে পরীক্ষা-নিরীক্ষার সময় গ্যাস লিকেজ হয়েছে। কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।”

শ্রম বিভাগের ডেপুটি ডিরেক্টর-ফ্যাক্টরিজ বলেন, “এখানে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়েছে। কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ২-৩ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।” যাইহোক, এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

—————

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top