News Flash

  • Home
  • Uncategorized
  • জাপানে শক্তিশালী ভূকম্পন, জারি সুনামি সতর্কতা
Image

জাপানে শক্তিশালী ভূকম্পন, জারি সুনামি সতর্কতা

earth-quakeটোকিও, ২২ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই, তবে জারি করা হয়েছে সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৫.৫৯ মিনিট নাগাদ জোরালো ভূকম্পন অনুভূত হয় উত্তর-পূর্ব জাপানের ফুকুশিমা শহরে| বড় কম্পনের পর বেশ কয়েকবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে ফুকুশিমায়| জাপান মেটরোলজিক্যাল এজেন্সির রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে| টোকিও শহরেও এই কম্পন অতিমাত্রায় টের পাওয়া গিয়েছে|
ভূমিকম্প হওয়া মাত্রই ঢেউ আছড়ে পড়ে ফুকুশিমা ও মিয়াগির সমুদ্রতটে| তারপরই সমগ্র সমুদ্র উপকূল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের| স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ জাপানের উত্তর-পূর্ব উপকূলে সেন্ডাই বন্দরে আছড়ে পড়া ঢেউয়ের উচ্চতা ছিল ৪.৬ ফুট| জলস্তর ৩ মিটার অর্থাত্ প্রায় ১০ ফুট পর‌্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা| সুনামি সতর্কতা জারি করা হয়েছে ইওয়াতে ও ইবারাকিতেও|
জাপান সিসমিক জোনে অবস্থিত হওয়ায় বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির একটি হিসেবে গণ্য হয়| গোটা বিশ্বে রিখটার স্কেলে ৬ তা তার বেশি মাত্রার যত ভূমিকম্প হয় তার ২০ শতাংশই জাপানে হয় বলে সমীক্ষায় দেখা গিয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top