News Flash

  • Home
  • দেশ
  • অপরাধীকে ধরতে গিয়ে বিহারে খুন এএসআই, ৩-৪ জন পাকড়াও
Image

অপরাধীকে ধরতে গিয়ে বিহারে খুন এএসআই, ৩-৪ জন পাকড়াও

আরারিয়া, ১৩ মার্চ (হি.স.): অপরাধীকে ধরতে গিয়ে বিহারে খুন হলেন এক এএসআই। নিহত এএসআই-এর নাম রাজীব রঞ্জন। পুলিশ জানিয়েছে, এক অপরাধীকে গ্রেফতার করতে গিয়ে এএসআই রাজীব রঞ্জন মারা গিয়েছেন। ওই এএসআই-কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বুধবার রাতে কুখ্যাত এক অপরাধীকে গ্রেফতার করতে গিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক। সেই সময় কয়েকজন তাকে ঘিরে ফেলে, এই সময় পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যাতে এএসআই-এর মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে ডিএসপি ফোর্বসগঞ্জ মুকেশ কুমার সাহা বলেছেন, “আমরা খবর পাই, অপরাধী আনমোল যাদব একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছে। পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে, কিন্তু স্থানীয় গ্রামবাসীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং তারা আনমোল যাদবকে পালিয়ে যেতে সাহায্য করে। ধস্তাধস্তির সময় এএসআই বিজয় কুমার পড়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৩-৪ জনকে আটক করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে।” আরারিয়ার এসপি অঞ্জনি কুমার জানিয়েছেন, অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

—————

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top