News Flash

Image

যান দুর্ঘটনায় গুরুতর আহত যুবক

বিশালগড়, ১২ মার্চ : যান দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারে রাতের আঁধারে বিশালগড়ে যান দুর্ঘটনা সংঘটিত হল। স্কুটি দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে এক যুবক। বিশালগড় ব্রীজ চৌমুহনী শনি মন্দিরের পাশে আগরতলা উদয়পুর সড়কে স্কুটি দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে বিশালগড় অফিসটিলা নমঃপাড়া এলাকার যুবক।

আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীরা। বিশালগড় হাসপাতাল থেকে আহত যুবককে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীররাতে। জানা যায় টিআর০৭-জি-৫২১৭ নাম্বারের একটি স্কুটি নিয়ে দ্রুতগতিতে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শনি মন্দিরের পাশে স্কুটিসহ রাস্তায় ছিটকে পড়ে যায় জয়শীস পাল নামে এক যুবক। দুর্ঘটনায় তার মুখে মাথায় পায়ে হাতে প্রচন্ড আঘাত পায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top