News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২টি বিভাগে ১৫২ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মন্ত্রী সুশান্ত
Image

২টি বিভাগে ১৫২ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মন্ত্রী সুশান্ত

আগরতলা, ১২ মার্চ: শিক্ষা দপ্তরের অধীনে বিদ্যাজোতি স্কুলগুলিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ১১৮ জনকে কম্পিউটার সায়ন্স পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, খাদ্য দপ্তরের অধীনে ৩৫ জনকে স্টোর গার্ড পদে নিয়োগ করাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, শিক্ষা দপ্তরের অধীনে বিদ্যাজোতি স্কুলগুলিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ১১৮ জনকে কম্পিউটার সায়ন্স পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সমস্ত পরীক্ষায় বিএড ডিগ্রী বাধ্যতামূলক বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, খাদ্যদপ্তরের অধীন ৩৫ জনকে সিনিয়র স্টোর গার্ড পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল কংগ্রেসের জনসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন, রাজ্যে নায্যমূল্যের দোকানগুলোতে জনগণরা রেশন সামগ্রী পাচ্ছেন না। আজ বিধায়ক সুদীপের ওই অভিযোগ খন্ডন করেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন শ্রী চৌধুরী বলেন, সত্যতা যাচাই না করে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন তিনি। রাজ্যের একজন বরিষ্ট বিধায়ক থেকে এটা কাম্য নয়। রাজনীতিতে অতিচালাকি একদম ঠিক নয়, বলে কটাক্ষ তাঁর। এই মন্তব্যের তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।

পাশাপাশি, তাঁর কটাক্ষ, দেশের কোনো কংগ্রেসশাসিত রাজ্যে দূর্গোৎসবে বিনামূল্যে প্রায় ৯ লক্ষ রেশনকার্ডধারীদের চিনি, ময়দা ও সুজির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেয় নি। কিন্তু বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল। গতকালের কংগ্রেসের জনসভা থেকে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এরজন্য গোটা ত্রিপুরাবাসী কংগ্রেসকে চিরতরে বিদায় দিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top