News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনে মধ্যপ্রদেশের দুটি আসনেই জয়ী শাসকদল বিজেপি
Image

উপনির্বাচনে মধ্যপ্রদেশের দুটি আসনেই জয়ী শাসকদল বিজেপি

Features of Indian Electionভোপাল, ২২ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশ উপনির্বাচনের দুটি আসনেই জয়ী শাসকদল বিজেপি | মঙ্গলবার উপনির্বাচনের ফল গণনায় দেখা যায় রাজ্যের শহদোলা লোকসভা কেন্দ্রে কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রাথী জ্ঞান সিং| অন্যদিকে নেপানগর বিধানসভা আসনেও জয়ী হন বিজেপি প্রার্থী| ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অন্তর সিংকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী মঞ্জু দাদু | উল্লেখ্য দুটি কেন্দ্রই এর আগে বিজেপির দখলে ছিল |
গত ১৯ নভেম্বর হওয়া উপনির্বাচনে রাজ্যের শাহদোল লোকসভা আসনে বিজেপি প্রার্থী জ্ঞান সিং ৬০৩৮৩ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দলবীর সিংয়ের মেয়ে হিমাদ্রি সিংকে হারিয়ে বিজয়ী হয়েছেন| বিজেপি সাংসদ দলপত সিংহের মৃতু্যর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়| বিজেপি প্রার্থী পেয়েছেন ৪,৮১,৩৯৮ ভোট| কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪,২১,০১৫ ভোট|
অন্যদিকে মধ্যপ্রদেশের নেপানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও জয়ী হল রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি| বিজেপি প্রার্থী মঞ্জু দাদু তাঁর নিকটতম কংগ্রেস প্রার্থী অন্তর সিংকে হারিয়েছেন ৪০,৬০০ ভোটে| মঞ্জু ৯৯,৬২৬ ভোট পেয়েছেন| কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫৭,৪২৮ ভোট| উল্লেখ্য, এই কেন্দ্রের বিজেপি বিধায়ক রাজেন্দ্র শ্যামল দাদুর মৃতু্যর ফলে উপনির্বাচন হয়| বিজেপি প্রয়াত বিধায়কের মেয়েকে প্রার্থী করেছিল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top