News Flash

  • Home
  • Uncategorized
  • ছোটরা উত্তর দিলে বাবার কী দরকার, সংসদে মোদীর গরহাজিরা নিয়ে জবাব বাৱুলের
Image

ছোটরা উত্তর দিলে বাবার কী দরকার, সংসদে মোদীর গরহাজিরা নিয়ে জবাব বাৱুলের

babul-supriyoনয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী কেন গরহাজির সংসদে, সে বিষয়ে মঙ্গলবার প্রশ্ন তোলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী | তিনি বলেন, প্রধানমন্ত্রী টিভিতে বক্তৃতা দিতে পারেন | পপ কনসার্টে কথা বলতে পারেন| তা হলে সংসদে নয় কেন? বিরোধীদের ওই প্রশ্নের জবাব এবার পালটা প্রতু্যত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাৱুল সুপ্রিয়|
তিনি বলেন, ছোটরাই যখন এঁদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, তখন বাবার আসার কী দরকার ? অর্থাত, নোট বাতিল ইসু্যতে বিরোধীদের প্রশ্নের উত্তর যখন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদরা দিচ্ছে,তখন প্রধানমন্ত্রীর হাজির হওয়ার কী প্রয়োজন ?
এই ইসু্যতে বিরোধীদের একহাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুও| বলেন, এখন প্রতিটি বিষয়ের জন্য প্রধানমন্ত্রীর উপর দোষারোপ করাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে| পাশাপাশি, প্রধানমন্ত্রীর এত জনপ্রিয়তা বাড়ছে যে তাতে চোখে সর্ষে ফুল দেখছে বিরোধীরা| এর আগে কংগ্রেসের তরফে মঙ্গলবার ফের প্রশ্ন তোলা হয়, নোট বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদে এখনও নীরব কেন ? তার উপর নোট বাতিলের জেরে ব্যাঙ্ক ও -এর লাইনে দাঁড়িয়ে মৃতু্যর ঘটনায় মুখ না খোলার জন্য প্রধানমন্ত্রীকেও আক্রমণ করে তারা| এদিকে নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই একজোট হতে শুরু করেছে বিরোধীরা| তারা এনিয়ে বৈঠকও করেছে| এরমধ্যেই ৱুধবার যন্তরমন্তরে ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের| নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top