News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ঘটনা খতিয়ে দেখতে ময়দানে কাউন্সিলর
Image

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ঘটনা খতিয়ে দেখতে ময়দানে কাউন্সিলর

ধর্মনগর, ১১ মার্চ : ভুল চিকিৎসায় রোগীদের মৃত্যুর ঘটনার পর নার্সিংহোমে তালা দিয়ে পালালো নার্সিংহোম কর্তৃপক্ষ সহ ডাক্তার ও অন্যান্য কর্মীরা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের দীঘলবাগ এলাকায়।

ভুল চিকিৎসায় মৃত্যুকে কেন্দ্র করে দীঘলবাগ এলাকার পুর পরিষদ কাউন্সিলর সহ এলাকাবাসী জানতে আসেন তক্ষশীলা নার্সিংহোমে। কিন্তু এসে দেখা যায় তক্ষশীলা নার্সিংহোমের প্রধান ফটক বন্ধ। কাউন্সিলর জানান, বিগত কিছুদিন পূর্বেও এরকম একটি ঘটনা ঘটে। একজন ব্যক্তির ভুল চিকিৎসায় মৃত্যু হয়। সম্প্রতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তক্ষশীলা নার্সিংহোমে। সেই কারণেই জিজ্ঞাসাবাদ এর জন্য পুরপরিষদের স্থানীয় কাউন্সিলার সহ এসেছেন। কি হয়েছিল ঘটনা তা অবহিত হতে চেয়েছিলেন। কিন্তু এসে ডাক্তার সহ অন্য কাউকে পাওয়া যায়নি। ডাক্তার বাবুকে ফোন করলে তিনি ফোন ধরছেন না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

অবিলম্বে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। নার্সিংহোমটি বন্ধ করে দেওয়ার জন্য দাবী তুলেছেন এলাকাবাসী। ভুল চিকিৎসায় মৃত মহিলার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top