হায়দরাবাদ, ২২ নভেম্বর (হি.স.) : বাহুবলী ২এর বিশেষ দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার ছবির গ্রাফিক ডিজাইনারকে| অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে|
মোবাইল নিয়ে বাহুবলী ২এ সেঁটে আসা বারণ ছিল | তা সত্ত্বেও ৯ মিনিটের একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে যায়| সম্ভবত ক্লাইম্যাক্সেরই অংশ সেটি| অভিযোগ জানিয়ে হায়দরাবাদের জুবিলি হিলস থানায় এফ আই আর করেন পরিচালক এস এস রাজামৌলি| তার পরেই তদন্তে নেমে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওর এই গ্রাফিক ডিজাইনারকে গ্রেফতার করে পুলিশ| বাহুবলী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল| জাতীয় পুরস্কারও জিতেছিল| ২৮ এপ্রিল মুক্তি পাবে বাহুবলী ২| তেলগু, তামিল দুই ভাষাতেই তৈরি হচ্ছে ছবিটি| পাশাপাশি হিন্দি ভাষায়ও ডাবিং করা হবে| অভিনয় করছেন প্রভাস, রানা ডগ্গুবাতি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া|
বাহুবলী ২এর দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার গ্রাফিক ডিজাইনার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















