News Flash

  • Home
  • Uncategorized
  • বাহুবলী ২এর দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার গ্রাফিক ডিজাইনার
Image

বাহুবলী ২এর দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার গ্রাফিক ডিজাইনার

film-reelহায়দরাবাদ, ২২ নভেম্বর (হি.স.) : বাহুবলী ২এর বিশেষ দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার ছবির গ্রাফিক ডিজাইনারকে| অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে|
মোবাইল নিয়ে বাহুবলী ২এ সেঁটে আসা বারণ ছিল | তা সত্ত্বেও ৯ মিনিটের একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে যায়| সম্ভবত ক্লাইম্যাক্সেরই অংশ সেটি| অভিযোগ জানিয়ে হায়দরাবাদের জুবিলি হিলস থানায় এফ আই আর করেন পরিচালক এস এস রাজামৌলি| তার পরেই তদন্তে নেমে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওর এই গ্রাফিক ডিজাইনারকে গ্রেফতার করে পুলিশ| বাহুবলী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল| জাতীয় পুরস্কারও জিতেছিল| ২৮ এপ্রিল মুক্তি পাবে বাহুবলী ২| তেলগু, তামিল দুই ভাষাতেই তৈরি হচ্ছে ছবিটি| পাশাপাশি হিন্দি ভাষায়ও ডাবিং করা হবে| অভিনয় করছেন প্রভাস, রানা ডগ্গুবাতি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top