News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবারো রেলের নিচে কাটা পরে মর্মান্তিকভাবে মৃত্যু যুবকের
Image

আবারো রেলের নিচে কাটা পরে মর্মান্তিকভাবে মৃত্যু যুবকের

আগরতলা, ১১ মার্চ: ফের রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গতকাল রাতে তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডি.এম কলোনি এলাকায় ওই ব্যাক্তির দেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা রেলস্টেশন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিআরপি। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে ডি.এম কলোনি এলাকার ৩৬ বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে, রাতেই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত এক বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পরে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারণ এখনও জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top