News Flash

  • Home
  • খেলা
  • এএফসি চ্যাম্পিয়নস লিগ: শেষ আট নিশ্চিত করল আল নাসর, রোনাল্ডো পেলেন গোল
Image

এএফসি চ্যাম্পিয়নস লিগ: শেষ আট নিশ্চিত করল আল নাসর, রোনাল্ডো পেলেন গোল

রিয়াদ, ১২ মার্চ (হি.স.): শেষ ষোলোর দ্বিতীয় লেগে সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ আট নিশ্চিত করল আল নাসর। ইরানের ক্লাব এস্তেঘলাল এফসির বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। প্রথম লেগ ছিল গোলশূন্য। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে শেষ ৮ নিশ্চিত করেছে সৌদি ক্লাব আল নাসর। এদিকে এস্তেঘলালের বিপক্ষে গোল করে এক মাইলফলক স্পর্শ করেছেন রোনাল্ডো।

প্রথম লেগে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় লেগে এস্তেঘলালের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াল আল নাসর। ম্যাচের ৯ মিনিটেই এস্তেঘলাল গোলরক্ষকের ভুলে নাসরকে এগিয়ে দেন জন ডুরান। এএফসি চ্যাম্পিয়নস লিগে এটি তার প্রথম গোল। নাসরের দ্বিতীয় গোলটি আসে ২৭ মিনিটে রোনাল্ডোর পা থেকে। পেনাল্টি থেকে গোল করে ৯২৭তম গোলটি করেন রোনাল্ডো।

দ্বিতীয়ার্ধে ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে শেষ গোলটিও করেন জন ডুরান। এঞ্জেলোর পাস থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top