News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির আনন্দ বিহারের কাছে ঝুপড়িতে আগুন, মৃত্যু ৩ জনের
Image

দিল্লির আনন্দ বিহারের কাছে ঝুপড়িতে আগুন, মৃত্যু ৩ জনের

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): দিল্লির আনন্দ বিহারের কাছে ঝুপড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের, এছাড়াও একজন আহত হয়েছেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ঝুপড়িতে আটকে পড়েন নিহতরা, তাঁরা বেরিয়ে আসতে পারেনি। দমকল বাহিনী পরে আগুন নিভিয়ে দেহগুলি উদ্ধার করেছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার ভোররাত ২.১৫ মিনিট নাগাদ মঙ্গলম রোডের ধারে অবস্থিত বস্তিতে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে, ৩ জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ডিডিএ প্লট ও রোটারি ক্লাব অফিসের পাশে ড্রেনের কাছে অস্থায়ী তাঁবুতে থাকতেন আইজিএল কোম্পানির চারজন কর্মী। রাতে জগ্গি, শ্যাম সিং, কান্ত প্রসাদ ও নীতিন সেই তাঁবুতে ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ আগুন লেগে যায়।

—————

Releated Posts

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top