News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি টুর্নামেন্টে সবার ওপরে জায়গা পেলেন শামি
Image

আইসিসি টুর্নামেন্টে সবার ওপরে জায়গা পেলেন শামি

দুবাই, ১০ মার্চ (হি.স.) : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রাজত্ব করল ভারতের স্পিনাররা। কিন্তু ইনিংসে মাত্র একটা উইকেট নিয়েই সবার ওপরে জায়গা পেলেন পেসার মহম্মদ শামি। ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি, ১০ উইকেটের মালিক ভারতীয় মহম্মদ শামি। আর এই রেকর্ড করে তিনি পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে।

২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রথম কোনও আইসিসির ফাইনালে অংশ নেন শামি। সেবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসেই ৪ উইকেট নেন শামি। এরপর ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে মোট ৪টি উইকেট নেন শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেন আরেও ১টি উইকেট। আর রবিবার চ্যাম্পিয়নশিপ ক্রিকেট ফাইনালে কিউইদের বিরুদ্ধে শামি নিলেন তাঁর দশম ফাইনাল উইকেট। ভাঙলেন স্টার্কের রেকর্ডও। অস্ট্রেলিয়ার স্টার্ক আইসিসির টুর্নামেন্টে পাওয়া ৮ উইকেটের ৫টিই পেয়েছিলেন দুই ওয়ানডে বিশ্বকাপে। দুইয়ে থাকা স্টার্ক শামির চেয়ে এক ইনিংস কম খেলে ৯ উইকেট পেয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top