News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে জঙ্গিদের কাছে ঢের অচল নোট, ব্যাংকজাত করার মরিয়া চেষ্টা : ডিজিপি
Image

মেঘালয়ে জঙ্গিদের কাছে ঢের অচল নোট, ব্যাংকজাত করার মরিয়া চেষ্টা : ডিজিপি

meghalaya-policeশিলং (মেঘালয়), ২১ নভেম্বর, (হি.স.) : কেন্দ্রীয় সরকার কর্তৃক ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর ফাঁপরে পড়েছে মেঘালয়ের বিভিন্ন উগ্রপন্থী সংগঠন। এতদিন অপহরণ ও হুমকি দিয়ে আদায়কৃত লক্ষ লক্ষ টাকার পাঁচশো ও এক হাজারি নোট গোপন স্থান থেকে বের করে এগুলো বেহাতে ব্যাংকে জমা দেওয়ার মরিয়া হয়ে ওঠেছে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ), আচিক ন্যাশনাল লিবারেশন আর্মি (এএনএলএ বা আনলা), আচিক সোংগা আনপাচাকগিবা কটক (এএসএকে বা আসাক), হিনিউত্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি), আচিক ন্যাশনাল ভলান্টিয়ার কাউন্সিল প্রভৃতি রাজ্যের জঙ্গি সংগঠনগুলি। তবে এ-ব্যাপারে তাঁরা সতর্ক দৃষ্টি রেখে চলেছেন বলে জানিয়েছে মেঘালয় পুলিশের মহানির্দেশক এসবি সিং। তবে জমাকৃত এই টাকাগুলির সন্ধানে ইতিমধ্যে গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুলিশপ্রধানের কাছে খবর আছে, জিএনএলএ-প্রধান সোহন ডি শিরা জঙ্গলাবৃত কোনও জলাধারের নীচে বিপুল পরিমাণের অচল টাকা লুকিয়ে রেখেছ। ক্যাডারদের মাধ্যমে তোলা আদায় করে বিশাল সম্পত্তি গড়েছে সে। তার জন্যই বহু ক্যাডার সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তিনি জানান, অতি সম্প্রতি সোহনের ভগ্নিপতিকে আটক করে বহু পরিমাণের নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ টাকাগুলি উদ্ধার করতে না-পারলেও, যেহেতু এগুলি অচল হয়ে গেছে তাই এমনিতেই নষ্ট হয়ে যাবে, বলেন ডিজিপি এসবি সিং।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top