নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.) : কেন্দ্রের নোট বাতিলের মতো কড়া পদক্ষেপের জন্য ফের একবার মোদীর প্রশংসা করেন রামদেব বাবা| কালোটাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াইয়ের পাশে আছেন বলে আগেই জানিয়েছিলেন তিনি| এবার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিপক্ষকে বিঁধলেন রামদেব| এমনকী যাঁরা নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাঁদের দেশদ্রোহী বলতেও ছাড়লেন না| তিনি বলেন, নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা দেশদ্রোহিতার নামান্তর |
এদিন তিনি বলেন, নোট বাতিলের মতো কড়া পদক্ষেপের জন্য শুধু কালো টাকাই বন্ধ হবে না সঙ্গে সন্ত্রাসবাদীরাও আর ভারতে জাল টাকা ছড়াতে পারবে না| এতদিন জাল ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাগে ভরে কোটি কোটি টাকা বহণ করতে পারত সন্ত্রাসবাদীরা| এবার তাদের সমান পরিমাণ টাকা বহন করতে গেলে ট্রাক বা গাড়ির সাহয্য নিতে হবে| যা অসম্ভব|
রামদেবের মতে, নোট বাতিলের ফলে প্রাথমিক ভাবে কিছু অসুবিধা হলেও দেশের ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্ত মনে রাখবে মানুষ| এর পরই নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় যাঁরা সরব তাঁদের ওপর ক্ষোভ উগরে দেন রামদেব| বলেন, যে সদিচ্ছা থেকে কেন্দ্র নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা দেশদ্রোহিতার নামান্তর| নোট বাতিলের ঘোষণার পরদিনই প্রধানমন্ত্রীর সমর্থনে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রামদেব| সপ্তাহ ঘুরতে না ঘুরতে একই ইসু্যতে ফের মুখ খুললেন তিনি|
নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা দেশদ্রোহিতার নামান্ত, মন্তব্য রামদেব বাবার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















