News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা দেশদ্রোহিতার নামান্ত, মন্তব্য রামদেব বাবার
Image

নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা দেশদ্রোহিতার নামান্ত, মন্তব্য রামদেব বাবার

baba ramdevনয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.) : কেন্দ্রের নোট বাতিলের মতো কড়া পদক্ষেপের জন্য ফের একবার মোদীর প্রশংসা করেন রামদেব বাবা| কালোটাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াইয়ের পাশে আছেন বলে আগেই জানিয়েছিলেন তিনি| এবার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিপক্ষকে বিঁধলেন রামদেব| এমনকী যাঁরা নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাঁদের দেশদ্রোহী বলতেও ছাড়লেন না| তিনি বলেন, নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা দেশদ্রোহিতার নামান্তর |
এদিন তিনি বলেন, নোট বাতিলের মতো কড়া পদক্ষেপের জন্য শুধু কালো টাকাই বন্ধ হবে না সঙ্গে সন্ত্রাসবাদীরাও আর ভারতে জাল টাকা ছড়াতে পারবে না| এতদিন জাল ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাগে ভরে কোটি কোটি টাকা বহণ করতে পারত সন্ত্রাসবাদীরা| এবার তাদের সমান পরিমাণ টাকা বহন করতে গেলে ট্রাক বা গাড়ির সাহয্য নিতে হবে| যা অসম্ভব|
রামদেবের মতে, নোট বাতিলের ফলে প্রাথমিক ভাবে কিছু অসুবিধা হলেও দেশের ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্ত মনে রাখবে মানুষ| এর পরই নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় যাঁরা সরব তাঁদের ওপর ক্ষোভ উগরে দেন রামদেব| বলেন, যে সদিচ্ছা থেকে কেন্দ্র নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা দেশদ্রোহিতার নামান্তর| নোট বাতিলের ঘোষণার পরদিনই প্রধানমন্ত্রীর সমর্থনে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রামদেব| সপ্তাহ ঘুরতে না ঘুরতে একই ইসু্যতে ফের মুখ খুললেন তিনি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top