News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজে পুরুষের ন্যায় মহিলারাও সমান অধিকার, ক্ষমতা ও সুযোগের অধিকারী
Image

সমাজে পুরুষের ন্যায় মহিলারাও সমান অধিকার, ক্ষমতা ও সুযোগের অধিকারী

আগরতলা, ৮ মার্চ: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ খোয়াই টাউনহলে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনাকালে রাজ্যপাল বলেন, সমাজে পুরুষদের ন্যায় মহিলারাও সমান অধিকার, ক্ষমতা ও সুযোগের অধিকারী। ভারতীয় প্রাচীন ইতিহাসকে বিশ্লেষণ করলে দেখা যায় সেসময় সমাজে নারীরা প্রভূত ক্ষমতার অধিকারী ছিলেন। আমাদের শাস্ত্র ও ধর্মগ্রন্থে নারীদের শক্তিরূপে আরাধনা করা হয়। তৎকালীন সমাজ ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশের মূল কারিগর ছিলেন নারীরা। বর্তমানে ভারতীয় সংবিধানেও নারীদের ক্ষমতায়ণ, স্বশক্তিকরণ ও উন্নয়নে বিভিন্ন নীতি নির্দেশিকা রয়েছে। বর্তমান প্রজন্মকে এই সম্পর্কে সচেতন করতে হবে। এছাড়াও রাজ্যপাল কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক গৃহীত নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, বাল্যবিবাহ রোধে, পণপ্রথা রোধে, নেশামুক্ত ত্রিপুরা গঠনের কাজে নারীদেরও আরও বেশি করে এগিয়ে আসতে হবে। সব ক্ষেত্রেই জীবনের লক্ষ্য স্থির করে নারীদের আরও এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায়, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ। অনুষ্ঠানে একটি তথ্যচিত্রও দেখানো হয়। খোয়াই জেলায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন কয়েকজন মহিলাকে পুরস্কৃত করা হয়।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top