News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমনা থেকে ভাগলপুর পর্যন্ত ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল
Image

সীমনা থেকে ভাগলপুর পর্যন্ত ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ৫ মার্চ : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ পশ্চিম ত্রিপুরা জেলার সীমনা থেকে ভাগলপুর পর্যন্ত ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘুরে দেখেন তারাপুর, জয়, ভাগলপুর সীমান্ত চৌকি (বি ও পি) এলাকাও। তারাপুর বি ও পি তে রাজ্যপালকে স্বাগত জানান বি এস এফ’ র ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এ কে শর্মা, বাহিনীর তেলিয়ামুড়া সেক্টরের ডি আই জি টি নরসীমা রেড্ডি এবং ১০৪ নাম্বার ব্যাটেলিয়নের কমান্ডেন্ট নীরজ সিং জামুয়াল। রাজ্যপাল বি ও পিটি পরিদর্শনের পাশাপাশি জওয়ানদের সাথে মতবিনিময়েও অংশ নেন। বাহিনীর এই ১০৪ নাম্বার ব্যাটেলিয়ন ১৯৭১ সালের যুদ্ধে সিলেট জেলায় লড়াইয়ে অগ্রণী ভূমিকায় ছিল বলে বি এস এফ’ র পক্ষে এখানে রাজ্যপালকে অবগত করা হয়। এছাড়া সেই যুদ্ধ স্মারকের প্রতিক দিয়েও সন্মানিতও করা হয় রাজ্যপালকে।

রাজ্যপাল এখানে বলেন, দেশের সুরক্ষায় সীমান্তে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছে বি এস এফ’। সীমান্ত সুরক্ষায় আগামীদিনেও বি এস এফ অবিচল থেকে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। জয় বি ও পি পরিদর্শনকালে বিভিন্ন অস্ত্র শস্ত্র সম্পর্কে রাজ্যপালকে অবগত করান জওয়ানরা। ভাগলপুর বি ও পি তে রাজ্যপালকে স্বাগত জানান ৪২ নাম্বার ব্যাটেলিয়নের কমান্ডেন্ট অজয় কুমার। কাটাতারের বেড়া ও ফসলের মাঠকে পাশে রেখে সীমান্ত সড়ক ধরে এগিয়ে চলতে চলতে রাজ্যপাল সীমান্তের স্লুইস গেটও পরিদর্শন করেন।

এছাড়া রাজ্যপাল এদিন ঈশানপুর, ব্রক্ষকুন্ড এবং ভাগলপুর এই তিনটি পঞ্চায়েত এলাকায় পৃথক মতবিনিময় সভায়ও মিলিত হন। ঈশানপুরের সভাটি হয় ঈশানপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। ব্রক্ষকুন্ড পঞ্চায়েতের সভাটি হয় ব্রক্ষকুন্ড মুক্তমঞ্ছে। বি এস এফ’ র ভাগলপুর বি ও পি, র সামনের মাঠে হয় ভাগলপুর পঞ্চায়েতের সভা। তিনটি সভাতেই স্থানীয় জনপ্রতিনিধিরা, মহকুমা শাসক, ব্লক আধিকারিক প্রমুখ উপস্থিত ছিলেন। ভাগলপুরের সভায় ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাসও। তাছাড়া রাজ্যপালের দিনভর এই সফরে রাজ্যপালের সাথে ছিলেন বি এস এফ’ র ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই জি এ কে শর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমারসহ বি এস এফ, রাজ্য সরকারের সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। মতবিনিময় সভাগুলিতে রাজ্যপাল কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে অবগত হন। এছাড়া কোথায় কি সমস্যা রয়েছে এসম্পর্কেও খোঁজ নেন তিনি। পাশাপাশি সমস্যাবলি কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টিতেও নিয়ে যাবেন বলে জনগনকে আশ্বস্ত করেন রাজ্যপাল।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top