News Flash

Image

বকেয়া বেতনের দাবিতে অফিস ঘেরাও কর্মীদের

আগরতলা, ৫ মার্চ: গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বেসরকারী সংস্থার অধীনে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের প্রায় পাঁচ শতাধিক কর্মী। এমনটাই অভিযোগ তুলে আগরতলা জয়নগরস্থিত ওই সংস্থার বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া বেতন প্রদান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সামিল হবে তাঁরা।

ঘটনার বিবরণে এক কর্মী জানিয়েছেন, গত দুই বছর ধরে এডভান্সড রুট একনোলজি ইনফরমেশন প্রাইভেট লিমিটেডের অধীনে বিদ্যুৎ নিগমে ৫০০ শতাধিক কর্মী কাজ করে যাচ্ছেন। অভিযোগ, গত পাঁচ মাস অন্তর অন্তর এক মাসের বেতন প্রদান করা হয়ে থাকে। এবিষয়ে সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বললে বকেয়া বেতন নিয়ে তালবাহানা করেন। তাই আজ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০০ শতাধিক কর্মী জয়নগরস্থিত সংস্থার বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন। তাঁদের দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top