News Flash

  • Home
  • Uncategorized
  • মোহরছড়ায় আগুনে ভষ্মিভুত দুটি দোকান
Image

মোহরছড়ায় আগুনে ভষ্মিভুত দুটি দোকান

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ নভেম্বর৷৷ গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া বাজারে অগ্ণিকান্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে ছাঁই৷ যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান দুই লক্ষাধিক টাকা বলে জানায়৷ এলাকাবাসী ও দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় বড়সড় অগ্ণিকান্ড থেকে বাঁচল মোহরছড়া বাজার৷ ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে৷ এদিকে, মোহরছড়া এলাকার ব্যবসায়ী তপন গোপ দোকান বন্ধ করে বাড়িতে চলে আসে৷ রাত প্রায় দুইটা নাগাদ খবর পায় ওনার দোকানে আগুন লেগেছে৷  তিনি বাড়ি থেকে আসার আগেই ৪০ শতাংশ আগুনে ভস্মীভূত হয়েছে৷ পরে তেলিয়ামুড়া থানার পুলিশ টহলরত অবস্থায় অগ্ণিকান্ড দেখতে পেয়ে খবর দেয় দমকল বাহিনীদের৷ দমকল কর্মীরা অগ্ণিকান্ডস্থলে পৌঁছায়র পর আগুন আয়ত্বে আনে৷ যদিও দুটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়৷ এদিকে মোহরছড়া বাজারে  বড়সড় অগ্ণিকান্ড থেকে রেহাই পায়৷ যদিও একটি মুদির দোকান ও একটি কম্পিউটারের দোকান বাঁচাতে পারেনি৷ এদিকে দুটি দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা বলে জানা যায়৷ তবে আগুন লাগার বিষয়টি নাশকতা না শর্টসার্কিটের ফলে হয়েছে তদন্তে বেরিয়ে আসবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top