News Flash

Image

সংকীর্ণতা মহত্ব আনে না

রাজনীতির পালা বদলের সঙ্গে সঙ্গে রাষ্ট্রনায়কদের জীবনেও উপেক্ষার ইতিহাস রচিত হইতে থাকে৷ গণতন্ত্রের গৌরব এইভাবেই মানুষের মনে প্রশ্ণ চিহ্ণ আনিয়া দেয়৷ আজ যিনি জনপ্রিয়তার মধ্যগগনে কাল তিনি জনধিকৃত  হইতে থাকেন৷ রাজনীতিতে এই উত্থান ও পতন হামেশাই ঘটিতে থাকে৷ ভারতের রাজনীতির ইতিহাসে এমন নেতা নেত্রী রহিয়াছেন যাহাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ নিন্দা যেমন আছে তেমনি কৃতিত্বের কাহিনীও তো আছে৷ তাহাদের জন্ম ও মৃত্যু দিনটিও সরকারী কর্মসূচীতে ঠাঁই পায় না৷ সরকার বদলের সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন দলের আদর্শে প্রাণীত কৃতি লোকদের পাদ প্রদীপের আলোতে নিয়া আসা হয়৷ যাহারা অন্য সরকারের আমলে উপেক্ষা অবহেলার মাঝে চলিয়া যাইতেন৷ সেই উপেক্ষিতরাই আজ নতুন করিয়া উদ্ভাসিত হইয়াছেন৷ পক্ষান্তরে, এক সময় যাহারা পাদপ্রদীপের আলোতে ছিলেন তাহাদের একবারে পিছনের সারীতে ঠেলিয়া দেওয়া হইয়াছে৷ ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, লালবাহাদূর শাস্ত্রী আরও অনেক নেতা নেত্রীরা দেশ শাসন করিয়াছেন৷ তাঁহাদের শাসনে সাফল্যের খতিয়ান কি কম? পাকিস্তান টুকরো করিয়া বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ঘোষণার উজ্জ্বল নেত্রী তো ছিলেন ইন্দিরা গান্ধী৷ ব্যাংক জাতীয়করণ ও রাজন্য ভাতা বিলোপের ঐতিহাসিক সিদ্ধান্ত সমুহ কার্য্যকর করিয়া ইন্দিরা দেশের রাজনীতিতে অভাবনীয় সাফল্য পাইয়াছেন৷ আজকের জীবন তো কম্পিউটার ছাড়া অচল৷ সেই কম্পিউটারের জন্য প্রধানমন্ত্রী  রাজীব গান্ধী যে উল্লেখ যোগ্য উদ্যোগ নিয়াছিলেন৷ ব্যাংক সহ প্রায় সর্বত্র কম্পিউটার চালু করিয়া তখন তিনি সমালোচিত হইয়াছেন৷ এই কম্পিউটারের বিরুদ্ধে সবচাইতে বেশী প্রতিবাদী হইয়াছিল সিপিএম৷ আজ তাহারাও কম্পিউটার ছাড়া চোখে পথ দেখে না৷ ইন্দিরা, রাজীব কেন৷ প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীই দেশে প্রতিরক্ষা ও কৃষিতে নবযুগ আনিয়াছিলেন৷ জয় জওয়ান, জয় কৃষাণ আওয়াজ তুলিয়া ভারত এক উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছিয়া যায়৷ এই রকম বহু ঘটনা আছে যেখানে বহু নেতা নেত্রীর ভূমিকা ছিল রীতিমতো উল্লেখযোগ্য৷ ইতিহাস বিখ্যাত৷ তাহাদেরকে তো ভুলিয়াও স্মরণ করিতে চায় না রাষ্ট্র৷ এই রাজনীতিকরণ আমাদের গণতন্ত্রের মহিমাকে খাটো করিয়াই দিতেছে৷

এই ট্রেডিশান চলিতে থাকিলে এক দল ক্ষমতায় আসিলে আরেক দল উপেক্ষিত হইবে৷ ইহাই সবচাইতে বেশী দুর্ভাগ্যের৷ দুর্ভাগ্যের বলা হইতেছে এই কারণে যে, দেশের জন্য যাঁহারা নিজের জীবন বলি দিয়াছেন, দেশবাসী যাহাদের দেশনায়ক হিসাবে অভিষিক্ত করিয়াছেন তাহারা উপেক্ষিত হইলে গণতন্ত্রের উদারতাই হারাইয়া যায়৷ কেন্দ্রের ক্ষমতায় কংগ্রেস যখন মাঝ আকাশে তখন বহু নেতা সমাজ কর্মী উপস্থিত হইয়াছেন৷ বিজেপি তাঁহাদের স্বমহিমায় প্রতিষ্ঠিত করিয়াছেন৷ ইহা গণতন্ত্রের পক্ষে বড়ই অশুভ কান্ড৷ গণতন্ত্র তখনই আরও বেশী প্রাণবন্ত হইয়া উঠিবে যেখানে সমস্ত মত ও পথের মানুষকে প্রাপ্য মর্য্যদায় ভূষিত করা হইবে৷ ইতিহাসের বহু আকাবাঁকা পথ বহিয়া এই ভারতবর্ষ অগ্রসর হইয়াছে৷ বৈচিত্র্যের মধ্যে ঐক্যই এই দেশের মর্মবাণী৷ আলেকজান্ডার ভারত আক্রমণ করিয়া তাঁহার সেনাপতিকে বলিয়াছিলেন ‘সত্যি সেলুকাস কী বিচিত্র এই দেশ৷’ বহুবার ভারত আক্রান্ত ও লুন্ঠিত হইয়াছে তবু এই দেশ স্বমহিমায় আগাইয়া যাইতেছে৷ ৭৬ সালে ভয়াল মন্বন্তর কয়েক হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলিয়া দিয়াছিল৷ সেই দুর্ভিক্ষের চরম দুঃসহ দিনগুলির পরও দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ৷ দু’টাকা কেজি চালও দেওয়া হয়৷ আজ দেশের সামনে সর্বনাশা থাবা বসাইয়াছে কালোবাজারীর দল ও কালো টাকার থলি৷ এই কালোবাজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নোট বাতিলের সিদ্ধান্ত কার্য্যকর করিয়া প্রধানমন্ত্রী এক কঠিন চ্যালেঞ্জ নিবার মতো দুঃসাহস দেখাইয়াছেন৷ এই সংগ্রামের সাফল্যই আনিয়া দিতে পারে শক্তিশালী ভারত৷ এই চ্যালেঞ্জ নিবার হিম্মত যে মোদিজির আছে সেখানে আরও বেশী উদারতাই মানুষ চাহিতেছে৷ আর এই উদারতাই পারে গণতান্ত্রকে মজবুত ভিতের উপর দাঁড় করাইতে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top