News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সাথে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ
Image

সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সাথে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

আগরতলা, ৩ মার্চ: আজ এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন) অরুণ কুমার চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধিদল সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা’র সাথে সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারের সময় রাজ্যের রেল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিনিধিদলটির সাথে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়।

আলোচনায় রেলওয়ে লাইনের বৈদ্যুতিকরণের অগ্রগতি, বদরপুর থেকে সাব্রুম পর্যন্ত বৈদ্যুতিক যাত্রীবাহী ট্রেন চালু করা, সিঙ্গেল লাইন রেলওয়ে ট্র্যাককে ডাবল লাইন ট্র্যাকে রূপান্তর করা, আগরতলা-গুয়াহাটি ইন্টারসিটি রেল পরিষেবা চালু করা, ২৩টি রেলওয়ে ওভারব্রীজ তৈরির বর্তমান অবস্থা, অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর রেল স্টেশনকে আধুনিকমানের রেল স্টেশনে পরিণত করা, আগরতলা-জম্মু, আগরতলা-পুরী এবং আগরতলা-গয়া এক্সপ্রেস ট্রেন চালু পেঁচারথল থেকে কৈলাসহর হয়ে ধর্মনগর পর্যন্ত বিকল্প রেল লাইনের ব্যবস্থা, জিরানীয়া রেল স্টেশন থেকে বোধজংনগর এবং আরকেনগর শিল্পনগরী পর্যন্ত রেল সংযোগ, সাবুম রেল স্টেশন থেকে সাব্রুম ইন্টিগ্রেটেড চেকপোস্ট পর্যন্ত রেললাইন স্থাপন, গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু সহ সেকেরকোটে ফুয়েল স্টোরেজ ডিপো নির্মাণের অগ্রগতি এবং আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টেশনগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী এবং পরিবহণ দপ্তরের যুগ্ম সচিব মৈত্রী দেবনাথ উপস্থিত ছিলেন।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top