News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতেও ভোটদান বাধ্যতামূলক করা সম্ভব : কেশরীনাথ ত্রিপাঠী
Image

ভারতেও ভোটদান বাধ্যতামূলক করা সম্ভব : কেশরীনাথ ত্রিপাঠী

কলকাতা, ২০ নভেম্বর (হি.স): ভারতের মতো গণতান্ত্রিক দেশেও ভোটদান বাধ্যতামূলক করা সম্ভব। রবিবার “নির্বাচন বিধি সংস্কারে ভোটদান অনিবার্য হওয়া উচিত কি না”- এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
এদিন নন্দন দুই প্রেক্ষাগৃহে আকাশবাণী কলকাতার পক্ষ থেকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্মারক বক্তৃতার অয়োজন করা হয়েছিল । সেখানে তিনি বলেন এই মুহূর্তে পৃথিবীর ২৮টি দেশে ভোটদান বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হল অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পেরু, বলিভিয়া, কানাডা, ব্রাজিল, সিঙ্গাপুর, ইকুয়েডার, উরুগুয়ে ও লুক্সেমবার্গ প্রভৃতি দেশ। এইসব দেশে ভোটদান বাধ্যতামূলকের পাশাপাশি ভোটদানে অনিচ্ছুকদের জন্য শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে মিশর, গ্রিস, মেস্কিকো, প্যারাগুয়ে, বা থাইল্যান্ডের মতো দেশগুলিতে ভোটদান বাধ্যতামূলক করার আইন থাকলেও তা কার্যকর হয়নি। আমাদের এখানে ভোটদান বাধ্যাতামূলক করাই যায়। এমনকী ভোটদানে অনিচ্ছুকদের জন্য আর্থিক জরিমানারও ব্যবস্থা করা যায়।”
নিজের বক্তব্যে তিনি আরও বলেন, ভারতে ভোটদানের মতো গণতান্ত্রিক অধিকার বাধ্যতামূলক নয়। এখানে গড়ে ৬০-৭০ শতাংশ ভোট পড়ে। ২০১৪-র লোকসভা নির্বাচনে যেমন ৬৬.৩ শতাংশ ভোট পড়েছিল। এত লোকসংখ্যার দেশে ভোট কম পড়ার পিছনে অন্যতম কারণ জনগণের রাজনৈতিক উদাসীনতা। ভোটদান বিষয়টি নিয়ে দেশবাসীর মধ্যে রাজনৈতিক সচেতনতার অভাব রয়েছে। আবার পছন্দসই প্রার্থী না হওয়াতেও ভোটদানের হার কমে যেতে পারে।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top