News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় আন্তঃসীমান্তে চোরাচালান, নিহত বাংলাদেশী পাচারকারীর মৃতদেহ বিজিবি-র হাতে হস্তান্তর
Image

ত্রিপুরায় আন্তঃসীমান্তে চোরাচালান, নিহত বাংলাদেশী পাচারকারীর মৃতদেহ বিজিবি-র হাতে হস্তান্তর

আগরতলা, ১ মার্চ: পাচার বাণিজ্য রুখতে
গতকাল ত্রিপুরার সিপাহীজলা জেলায় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সংঘর্ষের সময় নিহত বাংলাদেশি চোরাকারবারীর দেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

একজন বিএসএফ মুখপাত্র বলেছেন, মোহাম্মদ আলামিন (২৫) এর মৃতদেহ ভারত-বাংলাদেশ সীমান্তের সিপাহিজলা জেলার কামথানা গ্রামের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ হস্তান্তরের আগে, বিশালগড়ের মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সিপাহীজেলা জেলার বিওপি পুটিয়া এলাকায় বিপি রেফারেন্স ২০৫০/৭-এস-এর কাছে ২০ থেকে ২৫ জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে এবং ভারতীয় দুর্বৃত্তদের সাথে পাচারে লিপ্ত হয় বলে অভিযোগ।
তখনই টহলরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের উপর আক্রমণ করে। তখনই গুরুতর আহত হয়েছিলেন এক বিএসএফ জওয়ান।

পরবর্তীতে, আবারও দলটির উপর আক্রমণ করা হয় এবং দুর্বৃত্তরা বিএসএফ জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিজের জীবন রক্ষার্থে, বিএসএফ জওয়ান আত্মরক্ষার জন্য গুলি চালায়। ফলস্বরূপ, বাংলাদেশি এক নাগরিক আহত হন। পরে তার মৃত্যু হয়। মৃত পাচারকারীর নাম মোহাম্মদ আলামিন। তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top