News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে মহিলাগণও আত্মনির্ভর হতে পারবেন: শিল্পমন্ত্রী
Image

নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে মহিলাগণও আত্মনির্ভর হতে পারবেন: শিল্পমন্ত্রী

আগরতলা, ১ মার্চ: কেন্দ্রীয় ও রাজ্য সরকার মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নতিতে নিরন্তর কাজ করে যাচ্ছে। নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে তাদের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যের মহিলাগণও আত্মনির্ভর হতে পারবেন। আজ ইন্দ্রনগরের উইমেন আইটিআই’র একাডেমিক ব্লকে সি স্কিল এন্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন। তিনি এ বিষয়ে একটি পুস্তিকারও আবরণ উন্মোচন করেন।

সেন্টারটির উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার সরকারি চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেছে। মহিলাদের আর্থিকদিক দিয়ে স্বাবলম্বী করার জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, এই প্রশিক্ষণ কেন্দ্রে ড্রোন প্রযুক্তি, অ্যালার্ম সিকিউরিটি প্রভৃতি বিষয়ে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষতা উন্নয়ন দপ্তরের আধিকারিক সুপ্রীতি চক্রবর্তী। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মহিলা শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ভাস্কর দেববর্মা।

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top