News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবেশী মহিলাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার দায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ আদালতের
Image

প্রতিবেশী মহিলাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার দায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ আদালতের

আগরতলা, ১ মার্চ: প্রতিবেশী মহিলাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার দায়ে মহম্মদ ইউনুস নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল সোনামুড়ার সিজিএম আদালত। সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। আজ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড শুভদীপ সাহা শনিবার দোষী সাবস্ত হওয়া ব্যক্তির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

সরকারপক্ষের আইনজীবী চঞ্চল রায় চৌধুরী জানিয়েছেন, গত ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বিকেল ৩ টায় মেলাঘর থানাধীন মোহনভোগ এলাকায় ঘটে এই ঘটনাটি। বিনা কারনে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করার প্রতিবাদ জানালে অভিযোগকারিণী আখিরানি পাল দত্তের নানাশ চিনুরানী পাল সহ আখিরানির বিকলাঙ্গ ছেলে ও বাড়ির অন্য মহিলাদের ওপর হামলে পড়েছিল তাদেরই প্রতিবেশী মহম্মদ ইউনুস। শুধু তাই নয় চেষ্টা করেছিল শ্লীলতাহানির। যার কারনে চিনুরানী পালকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে।

পরে আখিরানি মেলাঘর থানায় মামলা দায়ের করলে তদন্তক্রমে মহম্মদ ইউনুসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার এএসআই বীরেন্দ্র দাস। ৮ জনের সাক্ষ বাক্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করে আদালত। মামলাটির বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সফিকুল ইসলাম।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top