News Flash

  • Home
  • দিনের খবর
  • আমৌসি বিমানবন্দরের রানওয়ে সংস্কার, ১৫ জুলাই পর্যন্ত বাতিল একাধিক বিমান
Image

আমৌসি বিমানবন্দরের রানওয়ে সংস্কার, ১৫ জুলাই পর্যন্ত বাতিল একাধিক বিমান

লখনউ, ১ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে (আমৌসি বিমানবন্দর) রানওয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে। এর ফলে শনিবার থেকে প্রতিদিন ৮ ঘণ্টা রানওয়ে বন্ধ রাখা হবে। এই কাজ ১৫ জুলাই পর্যন্ত চলবে এবং এর ফলে প্রায় ১৬টি বিমান বাতিল করা হয়েছে।

বিমানবন্দর মুখপাত্র রূপেশ কুমার জানান, টার্মিনাল-৩-এর রানওয়ের সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই সময়ে ইন্ডিগোর ৯টি সহ মোট ১৬টি বিমান বাতিল করা হয়েছে। দিল্লি, মুম্বই ও ইন্দোরগামী বিমানের সংখ্যা কমানো হয়েছে। তবে সকাল ১০টার আগে এবং সন্ধ্যা ৬টার পর স্বাভাবিকভাবে প্রায় ১৩২টি বিমান পরিষেবা চালু থাকবে। বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক বিমান মিলিয়ে প্রতিদিন প্রায় ১৫৫টি উড়ান ওঠানামা করে এখানে। মুখপাত্র আরও জানান, রানওয়ের এই রক্ষণাবেক্ষণ–এর কাজ বিমানবন্দরকে আরও আধুনিক ও নিরাপদ করবে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top