News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রায় ৩৬০ কিলোমিটার বুলেট ট্রেনের কাজ শেষ হয়েছে : অশ্বিনী বৈষ্ণব
Image

প্রায় ৩৬০ কিলোমিটার বুলেট ট্রেনের কাজ শেষ হয়েছে : অশ্বিনী বৈষ্ণব

আহমেদাবাদ, ১ মার্চ (হি.স.): বুলেট ট্রেনের জন্য আগ্রহান্বিত দেশবাসীকে সুখবর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার রেলমন্ত্রী বলেছেন, “প্রায় ৩৬০ কিলোমিটার বুলেট ট্রেনের কাজ শেষ হয়েছে, (উদ্ধব) ঠাকরে অনুমতি না দেওয়ার কারণে আমাদের যে আড়াই বছরের ক্ষতি হয়েছিল, আমরা তাও পূরণ করার চেষ্টা করছি। বুলেট ট্রেনের কাজ মহারাষ্ট্র বিভাগও ভালোভাবে এগিয়ে চলেছে। সমুদ্রের নিচের টানেলের প্রায় ২ কিলোমিটার প্রস্তুত।”

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন আহমেদাবাদে জাতীয় হাই-স্পিড রেল প্রকল্প পরিদর্শন করেছেন। আহমেদাবাদে জাতীয় হাই-স্পিড রেল প্রকল্পের পরিদর্শনের সময়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৪৮ নম্বর জাতীয় সড়ক-এ স্টিল ব্রিজ ইনস্টলেশন সাইট পরিদর্শন করেন। রেলমন্ত্রী এদিন বলেছেন, “বুলেট ট্রেন প্রকল্পে, অনেক জায়গায় কিছু অনন্য নির্মাণ আছে। এই সেতুটি ১১০০ টনের বেশি। এর অনেকগুলি বিশেষায়িত উপাদান ভারতে তৈরি, এবং অনেকগুলি উপাদান ভারতে ডিজাইন করা হয়েছে। এখানে যে দলটি কাজ করছে তারা সেতু নির্মাণের বিশেষজ্ঞ – এই দলটিই আঞ্জি এবং চেনাব সেতুতে কাজ করেছে।”

—————

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top