News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর গ্র্যান্ডিউজ ক্লাবের সামনে গ্যাস লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
Image

রাজধানীর গ্র্যান্ডিউজ ক্লাবের সামনে গ্যাস লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

আগরতলা, ১ মার্চ : রাজধানীর মহারাজগঞ্জবাজার এলাকায় গ্র্যান্ডিউজ ক্লাবের সামনে গ্যাস লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, রাস্তায় কাজ করতে গিয়ে গ্যাসের পাইপ লাইন কেটে যাওয়ায় এটি থেকে আগুন ধরে যায়। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হলেও, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রক্রিয়া কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে এলে পাইপ লাইনের কর্মীরা এলাকায় বিভিন্ন লাইন তদারকি করে দেখছেন যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো যায়।

Releated Posts

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top