News Flash

  • Home
  • দেশ
  • এই নিয়ে দ্বিতীয় দিন, শনিবারও বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
Image

এই নিয়ে দ্বিতীয় দিন, শনিবারও বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

শ্রীনগর, ১ মার্চ (হি.স.): শুক্রবারের পর শনিবারও যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকল জম্মু-শ্রীনগর হাইওয়ে। জম্মু-শ্রীনগর হাইওয়ের বিভিন্ন স্থানে রাস্তায় তুষার জমে থাকার কারণে এদিন যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাইওয়ে বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ। কয়েক কিলোমিটার জুড়ে হাইওয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে অসংখ্য গাড়ি।

জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় জম্মু ও কাশ্মীরের সঙ্গে দেশের অন্যান্য অংশের মধ্যে প্রয়োজনীয় পণ্য পরিবহন ও যাত্রী পরিবহনে প্রভাব পড়েছে। উধমপুরের গারনাই এলাকা বিশেষভাবে শতাধিক গাড়ি ও ট্রাক সড়কের বিভিন্ন স্থানে আটকে আছে। ট্র্যাফিক পুলিশ বিভাগ জানিয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top