News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের কোষাগারের টাকা আত্মসাৎ, ৫ জন গ্রেফতার
Image

পুলিশের কোষাগারের টাকা আত্মসাৎ, ৫ জন গ্রেফতার

আগরতলা, ১ মার্চ : সিপাহীজলা জেলা পুলিশের অর্থনীতি কেলেঙ্কারি নিয়ে গভীর রাতে বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার হয় ৫ জন।

জানা গেছে, ওই ৫ জনের মধ্যে ৪ জন পুলিশ স্টাফ এবং ১ জন বহিরাগত যুবক। শুক্রবার রাতেই তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার তাদের আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন জন দেববর্মা, সুচিত্রা সিনহা, খোকন দে, কনস্টেবল হরিনাথ দেববর্মা এবং বহিরাগত যুবক খনিলাল দেববর্মা। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা পুলিশের কোষাগারের ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছিল।

এটি পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতির আরও একটি স্পষ্ট উদাহরণ হিসেবে উঠে এসেছে। বিষয়টি তদন্তাধীন থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top