News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্টে জখম সাংবাদিক, নিগমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
Image

বিদ্যুৎস্পৃষ্টে জখম সাংবাদিক, নিগমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

electric-shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ ভাড়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক সাংবাদিক৷ তার নাম অলডিন মজুমদার৷ চিত্তরঞ্জন রোডের একটি বাড়িতে তিনি সপরিবারে ভাড়া থাকতেন৷
বিদ্যুৎপরিবাহী উচ্চ ক্ষমতাসম্পন্ন ওভারহেট তার গুলি রাজধানী আগরতলা শহর সহ প্রায় সর্ব এই বিপজ্জনক অবস্থার ঝুলছে৷ বহুতল বাড়ি গুলির গা ঘেষেও রয়েছে এসব বিদ্যুৎ পরিবাহী তার৷ বিদ্যুৎনিগম সবকিছু জেনে শুনেও কোন পদক্ষেপ নিচ্ছেনা৷ তাতে প্রায়ই অঘটন ঘটে চলেছে৷ গতরাতে রাজধানী আগরতলা শহরের চিত্তরঞ্জন রোডে একটি বাড়ির গ্রীলে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎপরিবাহী তার স্পর্শ হয়ে এক সাংবাদিক গুরুতরভাবে জখম হয়েছেন৷ তার নাম অলডিন মজুমদার৷ তার হাত ঝলসে গেছে৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন৷ আহত সাংবাদিক অলডিন মজুমদার অভিযোগ করেন, রাতে তিনি ঘর থেকে বেরিয়ে বারন্দায় আসেন৷ তখন হালকা বাতাস বইছিল৷ থুথু ফেলতে লোহার গ্রীলের কাছে যেতেই বিদ্যুৎপরিবাহী তার তাকে আকর্ষণ করে৷ এক ঝটকায় তিনি বারন্দায় পড়ে গিয়ে অচৈতন্য হয়ে যান৷ কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে অন্যদের ডাক দেন৷ তাকে রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার হাতের ৪০ শতাংশ ঝলসে গেছে৷ বিদ্যুৎ নিগমের গাফিলতিকেই তিনি ঘটনার জন্য দায়ী করেছেন৷ বারবার জানানো সত্ত্বেও বিদ্যুৎ নিগম তার সরিয়ে নেয়নি কিংবা কভার লাগিয়ে দেয়নি৷ বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে এধরনের গাফিলতির অভিযোগ প্রায় প্রতিদিনই মিলছে৷ কিন্তু তারা কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত৷ হেলদোল নেই নিগম প্রশাসনের৷ বিদ্যুৎ নিগমের পাপের বোঝা বইতে গিয়ে প্রান দিতে হচ্ছে মানুষ ও অবলা প্রাণীদের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top