News Flash

  • Home
  • Uncategorized
  • লাকড়ি আনতে গিয়ে ফিরল না যুবক, সাত সকালে উদ্ধার লাশ
Image

লাকড়ি আনতে গিয়ে ফিরল না যুবক, সাত সকালে উদ্ধার লাশ

youth-killedনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৯ নভেম্বর৷৷ সেকেরকোটের কাঞ্চনমালার সিনাই নদী থেকে উদ্ধার করা হল এক যুবকের মৃতদেহ৷ ঘটনাটি ঘটে কাঞ্চনমালা লক্ষিছড়া এলাকায় বসবাস করেন রায়মোহন দেবনাথ৷ গত শুক্রবার রায়মোহনের ছেলে নন্দ গোপাল দেবনাথ (২৭) বিকাল দুইটায় বাড়ির পাশে রাবার বাগানে লাকড়ি আনতে যায়৷ লাকড়ি নিয়ে এক ভাই সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে৷ এদিকে অন্য ভাই নন্দলাল বাড়িতে ফিরেনি৷ বাড়িতে না ফিরতে দেখে বাড়ীর লোকেরা রাতে অনেক খুজাঁখুজি করেও নন্দলালকে পাওয়া যায়নি৷ পরদিন শনিবার  সকাল ৭টায় কাঞ্চনমালা বাজারের পাশে সিনাই নদীর ব্রিজের নীচে নন্দলালের মৃতদেহ দেখতে পায়৷ খবর সূত্রে জানা যায় নন্দলাল ও তার ভাই দুইজনে ছোটে যান দেখতে৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়৷ সেখান থেকে মৃতদেহটি মর্গে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনায় একটি মামলা নিয়েছে পুলিশ৷ এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি কীভাবে নন্দলালের মৃত্যু হয়েছে৷ এটি আত্মহত্যা, নাকি দূর্ঘটনা তাও পরিস্কার নয়৷ প্রশ্ণ উঠেছে এটি হত্যাকান্ড কিনা৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ তবে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top