নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৯ নভেম্বর৷৷ সেকেরকোটের কাঞ্চনমালার সিনাই নদী থেকে উদ্ধার করা হল এক যুবকের মৃতদেহ৷ ঘটনাটি ঘটে কাঞ্চনমালা লক্ষিছড়া এলাকায় বসবাস করেন রায়মোহন দেবনাথ৷ গত শুক্রবার রায়মোহনের ছেলে নন্দ গোপাল দেবনাথ (২৭) বিকাল দুইটায় বাড়ির পাশে রাবার বাগানে লাকড়ি আনতে যায়৷ লাকড়ি নিয়ে এক ভাই সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে৷ এদিকে অন্য ভাই নন্দলাল বাড়িতে ফিরেনি৷ বাড়িতে না ফিরতে দেখে বাড়ীর লোকেরা রাতে অনেক খুজাঁখুজি করেও নন্দলালকে পাওয়া যায়নি৷ পরদিন শনিবার সকাল ৭টায় কাঞ্চনমালা বাজারের পাশে সিনাই নদীর ব্রিজের নীচে নন্দলালের মৃতদেহ দেখতে পায়৷ খবর সূত্রে জানা যায় নন্দলাল ও তার ভাই দুইজনে ছোটে যান দেখতে৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়৷ সেখান থেকে মৃতদেহটি মর্গে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনায় একটি মামলা নিয়েছে পুলিশ৷ এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি কীভাবে নন্দলালের মৃত্যু হয়েছে৷ এটি আত্মহত্যা, নাকি দূর্ঘটনা তাও পরিস্কার নয়৷ প্রশ্ণ উঠেছে এটি হত্যাকান্ড কিনা৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ তবে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
লাকড়ি আনতে গিয়ে ফিরল না যুবক, সাত সকালে উদ্ধার লাশ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















