News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিকল্প ব্যবস্থা না করে লেকচৌমুহনী বাজার ভেঙে ফেলার ঘটনায় রাজপথে প্রতিবাদ সিপিআইএমের
Image

বিকল্প ব্যবস্থা না করে লেকচৌমুহনী বাজার ভেঙে ফেলার ঘটনায় রাজপথে প্রতিবাদ সিপিআইএমের

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : বিকল্প ব্যবস্থা না করে রাজধানী আগরতলার অন্যতম বাজার লেকচৌমুহনী বাজার ভেঙে ফেলার ঘটনায় এবার প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল রাজপথে। পুরনিগমের এই কাজ অমানবিক, এই অভিযোগ এনে আগরতলা পুরো নিগমের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় সিপিআইএম সদর মহকুমা কমিটি। এদিনের বিক্ষোভ মিছিল থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

লেকচৌমুহনী বাজার ভেঙে ফেলার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আগরতলার রাজপথে সিপিআই মহাকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচির পর আগরতলা পুরনিগমের সামনে বিক্ষোভ সমাবেশ পালিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, আরে একবার চেষ্টা করবেন না। এভাবে দোকানপাট ভেঙ্গে, মানুষের রুজিরুটিতে আঘাতহানা বন্ধ করুন। মানুষ সব বুঝতে পারছে। মানুষের সমর্থন বিজেপির সঙ্গে নেই। ২০২৩ এর নির্বাচনে তিপরা মথার হাত ধরে ভোট বৈতরণী পার করেছে বিজেপি। না হলে বিজেপি নির্বাচনেও জিততে পারত না। তিপরা মথাও বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে জনজাতি অংশের জনগণকে ঠকিয়েছে। সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছে। তাদের সঙ্গে জনগণ আর দাঁড়াবে না।

তিনি আরো বলেন, ৫০০র বেশি ব্যবসায়ী যারা লেকচৌমুহনী বাজারে ক্ষুদ্র ব্যবসা করে তাদের পরিবার প্রতিপালন করতো তারা আজ অসহায়। বিকল্প ব্যবস্থা না করেই তাদের উৎখাত করেছে পুর নিগম। রাতের আঁধারে এ ধরনের ঘটনা অমানবিক। পুলিশ প্রশাসনের জোরে, সংখ্যার জোরে যা খুশি তা করা সম্ভব নয়। বিজেপির সাথে মানুষের সহযোগিতা নেই বলেই দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এভাবে অন্যায় অত্যাচার করে ফ্যাসিস্ট শুলভ মনোভাব নিয়ে সরকারি টিকে থাকার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না বলেই দাবি তাঁর।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top