News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে একের পর এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

ধর্মনগরে একের পর এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ

ধর্মনগর, ২৭ ফেব্রুয়ারি : ধর্মনগরে একের পর এক ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়িঘরে চুরিকান্ড ঘটছে। আতঙ্কে ধর্মনগরের আমজনতা। নিষ্ক্রিয় ধর্মনগর থানার পুলিশ। গতকাল গভীররাতে ধর্মনগর শহরতলী ধর্মনগর নয়াপাড়া অটো স্ট্যান্ড এলাকায় দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠান একটি বাড়িতে হানা দেয় চোরের দল। জানা যায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স স্কুটির শোরুম। তাছাড়া রয়েছে হার্ডওয়ারের দোকান সহ একটি বাড়ি।

চোরের দল ইলেকট্রনিক স্কুটির শোরুম থেকে ৭৫ হাজার নগদ অর্থ নিয়ে যায়। তাছাড়া একটি হার্ডওয়ারের দোকানে চোরের দল হানা দেয়। হার্ডওয়ারের দোকান থেকেও নিয়ে যায় নগদ অর্থ। আরেকটি বাড়িতে চোরের দল হানা দিয়ে নিয়ে যায় বিভিন্ন আসবাবপত্র, এমনকি কাপড়ও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তিত সাধারণ জনগণ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top