News Flash

Image

প্রদেশ কার্যালয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: আজ প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত আগামীদিনে পার্টির রণকৌশল নিয়ে বৈঠক করা হয়েছে।

আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার উপস্থিতিতে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরহিত্যে আজ এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা সভাপতিরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন,
আজকের এই বৈঠক থেকে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ঠিক করা হবে। পাশাপাশি কিছুদিনের মধ্যেই রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে জানান তিনি।

Releated Posts

নিট ইস্যুতে যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ কংগ্রেস

আগরতলা, ১৬ জুন: নিট সংক্রান্ত ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ এবং মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top