News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিধানসভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ অতিশীর, তোপ বিজেপির
Image

বিধানসভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ অতিশীর, তোপ বিজেপির

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বিধানসভার ভিতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আনলেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। বৃহস্পতিবার অতিশী অভিযোগ করেছেন, “পুলিশ অফিসাররা বলছেন, আমাদের (এএপি বিধায়কদের) বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, তাই আমাদের এমনকি বিধানসভা চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।”

অতিশী আরও বলেছেন, এখনও পর্যন্ত দেশের ইতিহাসে এমনটা কখনো ঘটেনি। এমনকি সংসদে সাসপেন্ড হওয়ার পরও গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ হয়। সব মিলিয়ে আমাদের থামানো যাবে কী করে? আমরা স্পিকারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কিছুই হচ্ছে না।” প্রতিবাদে এদিন বিধানসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন এএপি বিধায়করা।

পাল্টা এএপি-কে আক্রমণ করেছে বিজেপি। দিল্লির মন্ত্রী তথা বিজেপি নেতা কপিল মিশ্র বলেছেন, “দেশের কোনও বিধানসভা বিরোধী বিধায়কদের এমন আচরণ নিয়ে কাজ করতে পারে না। ১০ বছর ধরে, দিল্লির জনগণের সমস্যাগুলি এখানে আলোচনা করা হয়নি। আমরা কাউকে এমন ষড়যন্ত্র করতে দেব না, যাতে দিল্লির জনগণের সমস্যা নিয়ে আলোচনা না হয়। আমি মনে করি যে এখন এএপি-র লোকজনদের বোঝা উচিত, তাঁদের দিল্লির সমস্যাগুলি নিয়ে আলোচনা করা উচিত এবং একটি মর্যাদাপূর্ণভাবে সভা পরিচালনা করা উচিত।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top