News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মরত অবস্থায় মাটি চাপা পড়ে মৃত্যু শ্রমিকের
Image

কর্মরত অবস্থায় মাটি চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

সোনামুড়া, ২৬ ফেব্রুয়ারি: কর্মরত অবস্থায় মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের। বুধবার বিকেল প্রায় সোয়া ৪ টায় কর্মরত অবস্থায় মাটি চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আহত হয়েছেন আরো ২ জন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন ইন্দুরিয়া এলাকায়। নিহত শ্রমিকের নাম মদন মজুমদার(৩৭)। বাড়ি সোনামুড়া মহকুমার নলছড়-এর কাঁঠালিয়ামুড়া এলাকায়। আহত দুই শ্রমিক সুমন দেববর্মা ও তরুণ ত্রিপুরা। তাদের বাড়ি ধলাই জেলার আমবাসার মনু এলাকায়।

সোনামুড়ার ধনপুর থেকে ইন্দুরিয়া পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে বিগত প্রায় মাসখানেক যাবৎ। রাস্তার একটি বক্স কালভার্ডের নির্মাণ কাজ করছিলেন রাস্তাটির নির্মাণ কাজে নিয়োজিত প্রায় ৭ জন শ্রমিক। বক্স কালভার্ডের পেলাসেটিং ওয়ালের কাজ করছিলেন মদন মজুমদার। তখন ওপর থেকে মাটির ধস নামে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হয় বাকি ২ জন শ্রমিক।

খবর পেয়ে কাঠালিয়া দমকল বিভাগের কর্মীরা কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় নিহতের দেহ। বাকি ২ শ্রমিক চিকিৎসার জন্য আসে ধনপুর প্রাথমিক স্ব্যাস্থ্য কেন্দ্রে। পরবর্তী সময় নিহত ব্যক্তির দেহ কাঠালিয়া থেকে ধনপুর হয়ে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। কারন ঘটনাস্থল সোনামুড়া থানার অন্তর্গত। সন্ধ্যায় সোনামুড়া থানার পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। আগামীকাল সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে হবে নিহত শ্রমিকের ময়না তদন্ত।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top