News Flash

  • Home
  • দেশ
  • বিহারের মন্ত্রিসভার সম্প্রসারণ: মন্ত্রী পদে শপথ নিলেন ৭ জন বিধায়ক
Image

বিহারের মন্ত্রিসভার সম্প্রসারণ: মন্ত্রী পদে শপথ নিলেন ৭ জন বিধায়ক

পাটনা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বিহারে আচমকাই সম্প্রসারণ হয়ে গেল মন্ত্রিসভায়। বুধবার বিকেলে বিহারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭ জন বিধায়ক। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দারভাঙ্গার বিজেপি বিধায়ক সঞ্জয় সারোগি, এছাড়াও বিজেপি বিধায়ক জীবেশ কুমার ও রাজু কুমার সিং মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য হিসাবে এদিন শপথ নিয়েছেন বিহারশরিফের বিজেপি বিধায়ক ডঃ সুনীল কুমার।

এছাড়াও বিজেপি বিধায়ক মোতিলাল প্রসাদ এবং কৃষ্ণ কুমার মন্টু মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। বিহারের মন্ত্রী হয়েছেন বিজেপি বিধায়ক বিজয় কুমার মণ্ডলও। বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, “আমি সাতজন মন্ত্রীকে অভিনন্দন জানাই, যারা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহারের উন্নয়নে কাজ করবেন।”

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top