News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে মিলল ১৫ কেজি ওজনের দশ টাকার কয়েনের বস্তা
Image

ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে মিলল ১৫ কেজি ওজনের দশ টাকার কয়েনের বস্তা

10-rupees-coin-newনয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : নোটের এই আকালের মধ্যে টাকা পেয়ে মাথা খারাপ দিল্লি নিবাসী ইমতিয়াজ আলমের| ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে টাকা পেলেন বটে কিন্তু তা সবই কয়েনে|
দিল্লির জামিয়া নগরের বাসীন্দা ইময়িাজ আলমের জরুরী কাজে গোয়া যাওয়ার কথা ছিল| খরচের জন্য তাই তিনি স্থানীয় জামিয়া নগরের একটি এটিএমে যান তিনি| সেখানে কিছুক্ষণ দাঁড়াবার পর শোনেন এটিএম খারাপ হয়ে গেছে | ব্যাধ্য হয়েই তিনি দাঁড়িয়ে পড়েন একটি ব্যাঙ্কের টাকা তোলার লাইনে| টানা পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়াবার পর কাউন্টারে গিয়ে পৌঁছান| কিন্তু কাউন্টারে গিয়ে ্‌জানতে পারলেন সেখানে টাকা নেই|
ব্যাঙ্কে টাকা না থাকলেও অন্য একটি উপায় বাতলে দিলেন ব্যাঙ্কেরই ম্যানেজার| তিনি ইমতিয়াজকে বলেন, আপনার টাকা আপনি পেতে পারেন| কিন্তু তা নিয়ে হবে দশ টাকার কয়েনে| অন্তত কুড়ি হাজার টাকার প্রয়োজন ছিল ইমতিয়াজের| বাধ্য হয়েই ম্যানেজারের ওই প্রস্তাবে রাজি হয়ে যান তিনি| ব্যাঙ্ক থেকে ইমতিয়াজের হাতে ধরিয়ে দেওয়া হল ১৫ কেজি ওজনের দশ টাকার কয়েনের একটি বস্তা| সেই বস্তা নিয়েই বাড়ি ফিরলেন ইমতিয়াজ| এখন ঘর ভরে গেছে দশ টাকার কয়েনে| বাড়ির সকলে মিলে সেই কয়েন গুণতে বলেছেন তিনি| কিন্তু দশ টাকার এই কয়েন আবার চলবে তো? সেটাই এখন প্রশ্ন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top