News Flash

  • Home
  • দেশ
  • লুধিয়ানা পশ্চিম উপনির্বাচনে প্রার্থী ঘোষণা এএপি-র, লড়বেন সঞ্জীব অরোরা
Image

লুধিয়ানা পশ্চিম উপনির্বাচনে প্রার্থী ঘোষণা এএপি-র, লড়বেন সঞ্জীব অরোরা

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি (এএপি)। এই বিধানসভা আসনের উপনির্বাচনে এএপি-র পক্ষ থেকে বুধবার রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার নাম ঘোষণা করা হয়েছে। এক্স মাধ্যমে এই ঘোষণা করেছেন এএপি-র জাতীয় সাধারণ সম্পাদক সন্দীপ পাঠক।

যদিও, লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে দিল অরবিন্দ কেজরিওয়ালের দল। উল্লেখ্য, সঞ্জীব অরোরা ২০২২ সাল থেকে রাজ্যসভার সাংসদ। গত ১০ জানুয়ারি প্রয়াত হন লুধিয়ানা পশ্চিম আসনের এএপি বিধায়ক গুরপ্রীত বস্সি গোগি। তাঁর প্রয়াণের পর থেকেই এই আসনটি খালি রয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top