News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নয়নের মূল চাবিকাঠি সরকারি কর্মচারীঃ রতন লাল নাথ
Image

উন্নয়নের মূল চাবিকাঠি সরকারি কর্মচারীঃ রতন লাল নাথ

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : উন্নয়নের মূল চাবিকাঠি সরকারি কর্মচারী। রাজ্য সরকারের দ্বারা যেকোনো দপ্তরের উন্নয়নে ক্ষেত্রে কর্মচারীদের সহযোগিতা জরুরি। তাদের সহযোগিতা ছাড়া রাজ্যকে এগিয়ে নেওয়া যাবে না। আজ এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

প্রসঙ্গত, ত্রিপুরা এগ্রিকালচারাল গ্র্যাজুয়েটস্ এসোসিয়েশনের উদ্যোগে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর কের চৌমুহনী স্থিত টিএজিএ দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ। এদিন ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির “কৃষিবার্তা” নামক ত্রৈমাসিক পত্রিকার আবরণ উন্মচক করেন মন্ত্রী শ্রী নাথ।

আজকের এই অনুষ্ঠানে সাংবাদিকের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় কৃষি ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির সহায়তার চাষ পদ্ধতি সহজ হয়েছে। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সকলের সহযোগিতা এই কাজকে আরো সহজ করে তুলবে।

তিনি আরো বলেন, আমাদের রাজ্যের ৫৮ টি ব্লকের মধ্যে ৩০ টি ব্লক খাদ্যের দিক থেকে স্বয়ং সম্পূর্ণ, বাকি ২৮ টি ব্লক পিছিয়ে রয়েছে। এছাড়াও কৃষকদের প্রচেষ্টায় ত্রিপুরা কিভাবে কৃষি ক্ষেত্রে উন্নত হচ্ছে, এই বিষয়েও কথা বলেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top