News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগর ও চৌমুহনী বাজার ব্যাবসায়ী সমিতির প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Image

বক্সনগর ও চৌমুহনী বাজার ব্যাবসায়ী সমিতির প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বক্সনগর, ২৬ ফেব্রুয়ারী : আজ বক্সনগর সমর স্মৃতি মিলনায়তনে বক্সনগর বাজার ও চৌমুহনী বাজার ব্যাবসায়ী সমিতির প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এদিনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন স্বপ্ননা নম, বিশিষ্ট সমাজ সেবক অনিল চন্দ্র দাস, বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ চন্দ্র সাহা, বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর শ্যাম দেববমা, কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্যাম সুন্দর রিয়াং, বক্সনগর গ্রাম পঞ্চায়েত প্রধান বুল্টি সরকার এবং ব্যাবসায়ী সমিতির সভাপতি সুভাষ চন্দ্র দেব সহ অন্যান্যরা।

সম্মেলনে বিধায়ক তফাজ্জল হোসেন ব্যাবসায়ীদের সার্বিক উন্নয়ন কামনা করে বক্তব্য রাখেন। তিনি তাদের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থার জন্য পরামর্শ দেন। তিনি আরও বলেন, “এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য ব্যাবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদেরকে উদাহরণ সৃষ্টি করতে হবে।

এদিনের সম্মেলনে বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন এবং সমাজ সেবক অনিল চন্দ্র দাসকে সম্মাননা প্রদান করা হয় ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে, যা অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top