News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১৬ মার্চ রাজ্যভিত্তিক বসন্ত উৎসব: মেয়র
Image

আগামী ১৬ মার্চ রাজ্যভিত্তিক বসন্ত উৎসব: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি:
আগামী ১৬ মার্চ বি টি কলেজ প্রাঙ্গণে রাজ্যভিত্তিক বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সভায় সভাপতিত্ব করেন।

প্রস্তুতি সভায় মেয়র দীপক মজুমদার বলেন, বসন্ত মানেই রঙের উৎসব। এবছর নতুন আঙ্গিকে ও নতুন পরিসরে রাজ্যভিত্তিক বসন্ত উৎসব পালিত হবে। ত্রিপুরার পুরনো সংস্কৃতি ও ঐতিহ্য অনুসরণ করে উৎসবে হোলির গান ও নৃত্য, মনিপুরী, রবীন্দ্র, বৈষ্ণব, জনজাতিদের হোলি গান ও নৃত্য তুলে ধরা হবে।

এই উৎসবকে সর্বাঙ্গীন সাফল্যমন্ডিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য আহ্বান জানান। সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যগণ, পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, পুরাতন আগরতলা ও ডুকলি ব্লকের বিডিও, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সহ রাজ্যভিত্তিক ও পশ্চিম জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top