News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বাইক দুর্ঘটনায় পথচারীসহ দুইজন আহত
Image

বিশালগড়ে বাইক দুর্ঘটনায় পথচারীসহ দুইজন আহত

বিশালগড়, ২৫ ফেব্রুয়ারি: বিশালগড়ে বাইক দুর্ঘটনায় পথচারীসহ দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার গভীর রাতে রঞ্জন সাহা নামে এক যুবক বাইক নিয়ে কোন এক অনুষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। দ্রুতগতিতে বাইক চালানোর সময় বিশালগড় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন এলাকায় নিচের বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হরিপদ দাস নামে এক বয়স্ক ব্যক্তিকে ধাক্কা মারেন।

দুর্ঘটনার ফলে রাস্তায় ছিটকে পড়ে যান রঞ্জন সাহা এবং হরিপদ দাস। স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা গুরুতর দেখে হাঁপানিয়া হাসপাতালে স্থানান্তর করেন। দুর্ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top